Woman robot- all bangla newspaper




Woman robot
Zia Zia, who looks glamorous first to tell anyone. Chinese women of normal height, womanly body, round face, fair cheeks reddish tint, Mongolian drawn eyes, thin lips. Jia Jia, a beautiful woman does not exist, everything is to say, man-made form of a robot woman.

According to the Daily Mail, and not just because of the external form, speech, and behavior is improper to Zia Zia woman. eyes, mouth and hands to move because of all the people. Zia Zia could talk, the display can show all the emotions. It is time to talk like normal human lips and shook his hand.

Zia Zia has made China University of Science and Technology. Chen Xiaoping, who led the research. Zia Zia takes three years to build the researchers. Recently, the Chinese ayanahui a technology conference in the provincial capital hepheiye Zia Zia is displayed.

Researchers claim, made to look like the most realistic Zia in Zia Robot. It could make the difference between man and machine. And on the basis of information on the Internet to find the people who can help.

According to Xinhua Net, the conference Zia Zia speaks fluently. The robot is not allowed to come near the time of taking pictures.
Can be seen in the darkness
It is impossible to see anything in the dark. When fitted with an artificial eye can be seen in the darkness, but everything is clear. Lobster (Lobster), and one species of African fish eye utilizing the best features of US researchers has claimed to have created an artificial eyes.
Researchers claim that the artificial eye treatment, disaster search and rescue, space telescopes can be used to search the planet.
University of Wisconsin-Madison researchers claim that, instead of the sensor device through the lens imaging system has improved the sensitivity of the case.
"Pieenaesa 'gabesanasankranta article has been published. The researchers say the bomb disabling robot in the dark, the artificial eye surgery and telescopes can be utilized. This can be seen clearly in the dark days.

ফেসবুক নিয়ে সংসারে বিরোধ?




পারিবারিক আদালতে একজন স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেনতিনি আদালতে তালাকের ডিক্রি চেয়েছেন এ কারণে যে, তাঁর স্বামী ফেসবুকে অন্য নারীদের সঙ্গে চ্যাট করেন এবং অন্য নারীদের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছেআদালতের সমন পেয়ে তাঁর স্বামী লিখিত জবাবে উল্লেখ করেন, তাঁর স্ত্রী অযথাই তাঁকে সন্দেহ করছেনতিনি দাবি করেন, ফেসবুকে তাঁর কয়েকজন বান্ধবী রয়েছেন বটে, কিন্তু তাঁরা ফেসবুক বন্ধু ছাড়া আর কেউ ননতাই তিনি এই বিচ্ছেদ চান নাআদালতে মামলা মামলার গতিতে চলতে লাগলনিয়ম অনুযায়ী পারিবারিক আদালতে বিচার শুরু হওয়ার আগে বিচারকের দুই পক্ষকে নিয়ে তাঁর খাসকামরায় আপস-মীমাংসা করার রীতি রয়েছেআদালতে এই স্বামী-স্ত্রী দুজনেই এলেনবিচারক তাঁদের সঙ্গে কথা বললেনকার কী অভিযোগ শুনলেনস্ত্রীর দাবি, তাঁর স্বামীর চরিত্র ফেসবুকের কারণে নষ্ট হয়ে গেছেএখন আর এই স্বামীর ঘর করবেন নাস্বামী তো এ কথা মানতে নারাজঅবশেষে অনেক আলাপ-আলোচনার পর স্বামী প্রস্তাব দিলেন কী করলে এই বিচ্ছেদের আবেদন তাঁর স্ত্রী প্রত্যাহার করবেনস্ত্রী দাবি করলেন, ফেসবুকের পাসওয়ার্ড তাঁকে দিতে হবেস্বামী রাজি হলেনবিচারক তাঁদের তিন দিন সময় দিলেন এবং তিন দিন পর তাঁদের মতামত জানাতে বললেনতাঁরা দুজনেই তিন দিন পর আদালতে এলেন এবং বললেন যে ফেসবুক নিয়ে তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিলস্ত্রী তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করতে চানআদালত প্রত্যাহারের অনুমতি দিলেন
আরেক দম্পতির প্রায় চার বছর হলো বিয়েরদুজনেই উচ্চবিত্ত পরিবারেরতাঁদের এক বছরের একটি মেয়েও হয়েছে এর মধ্যেবিয়ের শুরু থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকেকিন্তু ঝগড়া পর্যন্ত বিষয়টি আর সীমাবদ্ধ থাকে নাকিছু হলেই ফেসবুকে একজন আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য পোস্ট করে থাকেনবিশেষ করে স্বামী কিছু হলেই স্ত্রীর বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য পোস্ট করেনআবার ঝগড়াঝাঁটি মিটে গেলে এই পোস্ট কখনো কখনো মুছেও দেনসম্প্রতি আবার তাঁদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয় এবং স্ত্রী ও তাঁর মাকে নিয়ে মানহানিকর ও অশালীন মন্তব্য পোস্ট করেন দেন স্বামীসঙ্গে কিছু অশ্লীল ছবিওএ নিয়ে স্ত্রী ততটা মুখ না খুললেও তাঁর মা ছেলেটির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা ঠুকে দেন থানায়এবার এ নিয়ে ছেলেটি পড়ে গেল পুলিশি ঝামেলায়তাঁর স্ত্রীও বেঁকে বসলেনএদিকে ছেলেটি গ্রেপ্তার হলেনপরিশেষে স্ত্রী স্বামীকে তালাক দেন
এ কথা বলার আর খুব বেশি প্রয়োজন নেই যে আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক কীভাবে জড়িয়ে গেছেকিন্তু এই ফেসবুক যখন দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে এবং এ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া হয়, তখন ফেসবুক যেন একটি অভিশাপ হয়ে ওঠেফেসবুকের কারণেই হোক আর যেকোনো কারণেই হোক, আইনের চোখে অপরাধ অপরাধইআর সংসারে আইনি ঝামেলা ঢুকে গেলে এ থেকে নিস্তার পাওয়া অতটা সহজ নয়
কী করণীয়
ফেসবুক নিয়ে কোনো দ্বন্দ্ব বা বিরোধ হলে প্রথমেই আইনের আশ্রয় নেওয়ার চিন্তা না করে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা উচিতসামান্য কোনো সন্দেহ বা ঝগড়া নিয়ে কিছু পোস্ট করা হলেও আইনের চোখে অপরাধ হলে এ নিয়ে মামলা-মোকদ্দমা করার অধিকার অপরজনের রয়েছেতাই সংসারের ঝগড়া ফেসবুকে না এনে এবং প্রতিহিংসাপরায়ণ না হয়ে সুষ্ঠুভাবে সমাধানের দিকে যাওয়া উচিতঅনেক সময় দেখা যায়, বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও আগের স্বামী বা স্ত্রী ছবি পোস্ট করেন এবং অন্যজনকে বিরক্ত করার ঘটনা ঘটেএটা কিন্তু মারাত্মক অপরাধআবার ইনবক্সে আপত্তিকর ছবি বা ভিডিও দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানএগুলো সইবার অপরাধের শামিল এবং এই অপরাধের শাস্তি সর্বনিম্ন সাত বছর এবং এটা জামিন অযোগ্য অপরাধ
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

৬৫ রানেই গুটিয়ে গেল নামিবিয়া




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬৫ রানেই অলআউট হয়েছে নামিবিয়া

মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২ দশমিক ৫ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয় নামিবিয়ানামিবিয়ার পক্ষে ডেভিন ১৯ এবং লরেন্স ১৭ রান করেনএছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি

বাংলাদেশের পক্ষে আরিফ, মিরাজ এবং শাওন প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেনএছাড়া, সাইদ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট লাভ করেন

ইতিমধ্যে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ যুবারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেশেষ আট নিশ্চিত করেছে প্রতিপক্ষ নামিবিয়াওপ্রথম দুই ম্যাচে রান রেটে বাংলাদেশের চেয়েও এগিয়ে তারাফলে এই ম্যাচ গ্রুপ সেরা হওয়ার সাথে মর্যাদার লড়াইও বাংলাদেশের জন্য

প্রথম ম্যাচে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪৩ রানে হারায়দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের জয় পায় বাংলাদেশ

বদলে যেতে পারে মার্কিন রাজনীতি




আজ ১ ফেব্রুয়ারি, আইওয়া অঙ্গরাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকেরা যাঁর যাঁর দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রাথমিক নির্বাচন সম্পন্ন করবেনঅধিকাংশ দেশে দলের কর্তাব্যক্তিরাই ঠিক করেন, কে সে দলের পক্ষে নির্বাচনে পদপ্রার্থী হবেনআমেরিকায় সে অধিকার দলের তালিকাভুক্ত সদস্যদেরককাসপ্রাইমারিনামে পরিচিত প্রাক্-নির্বাচনী ভোটের মাধ্যমে তাঁরা নিজেদের ডেলিগেটবাছাই সম্পন্ন করবেনএ বছর জুলাই মাসে দুই দলের ভিন্ন ভিন্ন জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবেদেশের প্রতিটি অঙ্গরাজ্যেই এই প্রাক্-নির্বাচনী ভোট হবে, আইওয়া দিয়ে সে প্রক্রিয়া শুরু, সে কারণে আইওয়া ককাসেরএত গুরুত্ব
মোট ডেলিগেটের মাত্র ১ শতাংশ আইওয়া ককাসে নির্ধারিত হবেরিপাবলিকানদের ৩০ ও ডেমোক্র্যাটদের ২৯ জনতা সত্ত্বেও সবার চোখ এখন আইওয়ার দিকেএবারের নির্বাচনে এখন পর্যন্ত যাঁরা জনমত গণনায় এগিয়ে আছেন, তাঁরা কেউই দলের কর্তাব্যক্তিদের পছন্দের নয়রিপাবলিকানদের মধ্যে বিলিয়নিয়ার ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প সব হিসাব উল্টে দিয়ে এক নম্বরে রয়েছেনদলের নেতাদের বিশ্বাস, এই লোক যদি শেষ পর্যন্ত দলের মনোনয়ন পান, তাহলে নভেম্বরের জাতীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি ঠেকানো অসম্ভব হবেট্রাম্প শুধু যে হিস্পানিক ও মুসলিম অভিবাসীদের খেপিয়ে তুলেছেন তা-ই নয়, দলের সব প্রচলিত নীতি-আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছেনব্যাপারটা রিপাবলিকানদের জন্য এতটাই উদ্বেগজনক যে এ দেশের অন্যতম প্রধান রক্ষণশীল পত্রিকা, ন্যাশনাল রিভিউতে দেশের ২১ জন নামজাদা বুদ্ধিজীবী একযোগে ট্রাম্পের বিরুদ্ধেএই শিরোনামে প্রবন্ধ লিখে যেভাবে হোক এই ভুঁইফোড় রাজনীতিককে ঠেকানোর আবেদন করেছেন
জনপ্রিয়তায় ট্রাম্পকে যিনি ছুঁইছুঁই করছেন, টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর টেড ক্রুজ, নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে তাঁর নাটকীয় ভূমিকার জন্য খ্যাতি অথবা কুখ্যাতি অর্জন করেছেনমূলধারার সম্পূর্ণ বাইরের এই রাজনীতিক আশা করছেন, অতি রক্ষণশীল ও কট্টর খ্রিষ্টান ইভানজেলিক্যালদের ভোটে তরি তীরে ভেড়াতে সক্ষম হবেনসবাই একমত, ট্রাম্পের মতো ক্রুজও দেশের সংখ্যালঘু ও মধ্যপন্থীদের আকর্ষণ করতে ব্যর্থ হবেন
রিপাবলিকান নেতারা আশা করেছিলেন, হয় ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ অথবা একই অঙ্গরাজ্যের তরুণ সিনেটর কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও মনোনয়ন ছিনিয়ে নেবেনতাঁরা দুজনেই যাঁর যাঁর নির্বাচনী তহবিলে মোটা অঙ্কের চাঁদা পেয়েছিলেন, তাঁদের পক্ষে নামজাদা রাজনীতিকেরা সমর্থন জানিয়েছেনকিন্তু ট্রাম্পের অতিনাটকীয়তা ও ক্রুজের অতিতপ্ত প্রচারণার মুখে তাঁরা দুজনেই কার্যত মুখ থুবড়ে পড়ে আছেন
ডেমোক্রেটিক দলের পক্ষে অবস্থা একই রকম জটিল ও অবাস্তবতিন মাস আগেও সবাই নিশ্চিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল জনসমর্থনে ধন্য হয়ে নিজ দলের মনোনয়ন হেলায় ছিনিয়ে নেবেনকিন্তু বাস্তবে সে কথা সত্য প্রমাণিত হয়নিসারা দেশে হিলারির সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে ওঠেনি
হিলারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সপ্রায় ৭৫ বছর বয়স্ক এই রাজনীতিক নিজেকে কোনো রাখঢাক ছাড়াই গণতান্ত্রিক সমাজতান্ত্রিকহিসেবে পরিচয় করাতে ভালোবাসেনতাঁর সমর্থনের একটি পরিমাপক হলো, এ পর্যন্ত তাঁর পক্ষে স্বেচ্ছায় চাঁদা দিয়েছেন, তাঁদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছেএই সংখ্যা চার বছর আগে ওবামা যে সংখ্যায় চাঁদা পেয়েছিলেন, তার চেয়ে ১০ লাখেরও বেশিগড়ে মাত্র ২৭ ডলার চাঁদা পেয়ে গত বছরের শেষে তাঁর প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ মিলিয়ন ডলার
মজার ব্যাপার হলো, ট্রাম্প ও স্যান্ডার্সকে যাঁরা সমর্থন করছেন, তাঁদের মধ্যে আশ্চর্য মিল রয়েছেট্রাম্পের বেলায় তাঁর সমর্থকদের অধিকাংশই শ্বেতকায়, মাঝবয়সী ও স্বল্পশিক্ষিতঅব্যাহত অভিবাসনের কারণে ও মন্দাবস্থার দরুন এঁরা নিজের সরকার ও দলের রাজনীতিকদের ওপর খেপে আছেনআমেরিকান ড্রিমতাঁদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এ জন্য তাঁরা ওয়াশিংটনের রাজনীতিকদের দায়ী করছেনআরও লক্ষণীয়, কৃষ্ণকায় ওবামাকে তাঁরা সাত বছর পরও প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে পারেননি
অন্যদিকে, চার বছর আগে যে অকুপাই ওয়াল স্ট্রিটআন্দোলন শুরু হয়েছিল, যার প্রভাবে ওবামা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে পেরেছিলেন, বার্নি স্যান্ডার্স সেই সমর্থন-ভিতকে নিজের পক্ষে টানতে পেরেছেনতাঁর কারণেই হিলারি ক্লিনটনকে অবস্থান বদলে বামমুখী হতে হয়েছেযেমন, তিনি বরাবর আন্তপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির পক্ষে ওকালতি করেছেন, কিন্তু অতি সম্প্রতি সুর বদলে স্যান্ডার্সের দেখাদেখি সে চুক্তির বিরোধিতার কথা ঘোষণা করেছেন
এ কথার অর্থ অবশ্য এই নয়, বার্নি স্যান্ডার্স বা ডোনাল্ড ট্রাম্পই যাঁর যাঁর দলের মনোনয়ন লাভ করবেনজনসমর্থনে জাতীয়ভাবে স্যান্ডার্সের তুলনায় হিলারি প্রায় ২০ শতাংশ এগিয়ে আছেনকিন্তু আইওয়া এবং ঠিক তারপরেই নিউ হ্যাম্পশায়ারে তিনি যদি পর্যুদস্ত হন, তাঁর নির্বাচনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে২০০৮ সালে অনিবার্য বিজয়ের মুখ থেকে তিনি ওবামার কাছে পর্যুদস্ত হয়েছিলেনতবে স্যান্ডার্সের সমর্থন-চক্র অপেক্ষাকৃত ক্ষুদ্র হওয়ায় ও সংখ্যালঘুদের নিজেদের পক্ষে টানতে অসমর্থ হওয়ায় চূড়ান্ত পর্যায়ে তাঁর বিজয়ের সম্ভাবনা কমতবে এ অবস্থা যে বদলাবে না, এ কথা বলা বোকামি

নিউইয়র্ক অচল




ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কজরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছেযানবাহনের চলাচল ও সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে
বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৪০ ইঞ্চি তুষারপাত হয়েছেপ্রবল তুষারঝড়ে ঢাকা পড়েছে সবকিছুআট কোটিরও বেশি লোক তুষার কবলিত হয়ে পড়েছে
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ২৮ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে তারা আশঙ্কা করছেনশহরটিতে আঘাত হানা পাঁচটি ভয়াবহ তুষারঝড়ের মধ্যে এবারের তুষারঝড়টি অন্যতম বলে তিনি জানান
এর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে ২৬.৯ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয় নিউইয়র্কে
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড় হচ্ছেঝড়ে এ পর্যন্ত নয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে১২টির বেশি অঙ্গরাজ্যের পাঁচ কোটির বেশি মানুষকে ঘর থেকে বের না হতে বলা হয়েছেখবর বিবিসির
যুক্তরাষ্ট্রে তুষারঝড়টির কারণে ইতিমধ্যে দুই ফুটের বেশি পুরু বরফ জমেছেএভাবে চলতে থাকলে আজ রোববার নাগাদ গোটা ওয়াশিংটন ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পুরু, অর্থাৎ রেকর্ড পরিমাণ তুষারে ঢেকে যেতে পারেবলা হচ্ছে, প্রচণ্ড দমকা হাওয়া নিয়ে ঝড়টি এগিয়ে যাচ্ছে দেশটির পূর্ব উপকূলের দিকে
বিবিসি বলেছে, তুষারঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনাতেই সবগুলো প্রাণহানি ঘটেছেঘটনাস্থল টেনেসি, নর্থ ক্যারোলাইনা, কেনটাকি ও ভার্জিনিয়াআশঙ্কা করা হচ্ছে, ১৯২২ সালে দুই দিনের তুষারঝড়ে ২৮ ইঞ্চি পুরু তুষার জমার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ওয়াশিংটন ও এর পার্শ্ববর্তী ভার্জিনিয়া ও মেরিল্যান্ডেফলে টেনেসি, জর্জিয়া, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, নিউজার্সি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে
রাজধানী ওয়াশিংটনে ঝড়ের কারণে সাপ্তাহিক ছুটির দিনটিতে যাতায়াতব্যবস্থা পুরোপুরি স্থবির থাকার আশঙ্কাও করা হচ্ছেইতিমধ্যে এর রেস্তোরাঁ, পানশালা ও বড় বড় সুপার মার্কেট বন্ধ হয়ে গেছেওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউসার ঝড়টিকে জীবন-মরণসংশ্লিষ্টঝড় হিসেবে আখ্যা দিয়েছেন
বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণে আরকানসাস থেকে উত্তর-পূর্বে ম্যাসাচুসেটস এলাকা ঝড়ের কবলে রয়েছেগত শুক্রবার ও গতকাল শনিবার বাতিল করা হয়েছে সাত হাজারের বেশি ফ্লাইটআর নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখেরও বেশি ঘরবাড়িএমনকি প্রবল তুষারঝড়ের কারণে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সরকার কার্যক্রম গুটিয়ে ফেলতেও বাধ্য হয়
যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউইয়র্কও ঝড়ের আওতামুক্ত নয়ফলে বাসিন্দাদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাজিও
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি তুষারঝড়ে প্রস্তুতি নিতে নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক প্রচারকাজ থেকে ফিরে এসেছেনএ ছাড়া এই ঝড়ের কারণে বাতিল করা হয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে সংগীতশিল্পী গার্থ ব্রুকসের দুটি কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান
সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com
 

আলতাফ মাহমুদ ইন্তেকাল করেছেন




বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
 
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি দুই মেয়ে আইরিন মাহমুদ ও আফরিন মাহমুদ ও ছেলে হাসিব মাহমুদ তপুর জনকবড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছোট মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএর ছাত্রীছেলে হাসিব মাহমুদ তপু বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত
গত বৃহস্পতিবার দুপুরে বাসায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়তিনি মাথার পেছনে, ঘাড়ে ও দুহাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং ধীরে ধীরে দুপা অবশ হয়ে যায়

তিনি নিউরো সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন

বিশ্ববিদ্যালয়গুলোতে নয় দিন পর ক্লাস শুরু




শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে টানা নয় দিন বন্ধে থাকার পর আজ বুধবার থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছেঢাকা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছেতবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস হচ্ছে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে ক্লাস শুরু হয়েছেবিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থিত জীব রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম নূরুন নবী প্রথম আলোকে বলেন, তাঁদের বিভাগে ক্লাস চলছেকলা ভবনসহ অন্যান্য বিভাগগুলোও সচল আছে বলে জানা গেছে
প্রথম আলোর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সেখানকার শিক্ষকেরা বলেছেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত তাঁরা গতকাল সন্ধ্যার পর জেনেছেনএ জন্য তাঁরা আজ বসে ক্লাসের ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত নেবেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাই আজ ক্লাস হয়নি
নতুন বেতন কাঠামোতে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাগত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিক্ষকেরা দেখা করলে প্রধানমন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেনগতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেনতাঁরা বলছেন, ৩ ফেব্রুয়ারি ফেডারেশনের পর্যালোচনা সভা ডাকা হয়েছেএই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ওই পর্যালোচনা সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে
সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com