নিউইয়র্ক অচল




ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহনের চলাচল ও সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৪০ ইঞ্চি তুষারপাত হয়েছে। প্রবল তুষারঝড়ে ঢাকা পড়েছে সবকিছু। আট কোটিরও বেশি লোক তুষার কবলিত হয়ে পড়েছে।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ২৮ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। শহরটিতে আঘাত হানা পাঁচটি ভয়াবহ তুষারঝড়ের মধ্যে এবারের তুষারঝড়টি অন্যতম বলে তিনি জানান।
এর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে ২৬.৯ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয় নিউইয়র্কে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড় হচ্ছে। ঝড়ে এ পর্যন্ত নয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ১২টির বেশি অঙ্গরাজ্যের পাঁচ কোটির বেশি মানুষকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রে তুষারঝড়টির কারণে ইতিমধ্যে দুই ফুটের বেশি পুরু বরফ জমেছে। এভাবে চলতে থাকলে আজ রোববার নাগাদ গোটা ওয়াশিংটন ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পুরু, অর্থাৎ রেকর্ড পরিমাণ তুষারে ঢেকে যেতে পারে। বলা হচ্ছে, প্রচণ্ড দমকা হাওয়া নিয়ে ঝড়টি এগিয়ে যাচ্ছে দেশটির পূর্ব উপকূলের দিকে।
বিবিসি বলেছে, তুষারঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনাতেই সবগুলো প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল টেনেসি, নর্থ ক্যারোলাইনা, কেনটাকি ও ভার্জিনিয়া। আশঙ্কা করা হচ্ছে, ১৯২২ সালে দুই দিনের তুষারঝড়ে ২৮ ইঞ্চি পুরু তুষার জমার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ওয়াশিংটন ও এর পার্শ্ববর্তী ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে। ফলে টেনেসি, জর্জিয়া, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, নিউজার্সি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রাজধানী ওয়াশিংটনে ঝড়ের কারণে সাপ্তাহিক ছুটির দিনটিতে যাতায়াতব্যবস্থা পুরোপুরি স্থবির থাকার আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যে এর রেস্তোরাঁ, পানশালা ও বড় বড় সুপার মার্কেট বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউসার ঝড়টিকে ‘জীবন-মরণসংশ্লিষ্ট’ ঝড় হিসেবে আখ্যা দিয়েছেন।
বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণে আরকানসাস থেকে উত্তর-পূর্বে ম্যাসাচুসেটস এলাকা ঝড়ের কবলে রয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার বাতিল করা হয়েছে সাত হাজারের বেশি ফ্লাইট। আর নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখেরও বেশি ঘরবাড়ি। এমনকি প্রবল তুষারঝড়ের কারণে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সরকার কার্যক্রম গুটিয়ে ফেলতেও বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউইয়র্কও ঝড়ের আওতামুক্ত নয়। ফলে বাসিন্দাদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাজিও।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি তুষারঝড়ে প্রস্তুতি নিতে নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক প্রচারকাজ থেকে ফিরে এসেছেন। এ ছাড়া এই ঝড়ের কারণে বাতিল করা হয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে সংগীতশিল্পী গার্থ ব্রুকসের দুটি কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান।
সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com
 

No comments:

Post a Comment