বিফপিৎজা


বিফপিৎজা

সুপ্রিয় visitors ভাই ও বোনেরা আস্ সালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। আমার ক্ষুদ্র সাইটটি visit করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো লেখা পড়ে খুব বেশী mind করবেননা pls । আজ আপনাদে সামনে আবার অগোছালো একটি রেসিপি উপস্থাপন করছি। আশা করি ভাল না লাগলেও খুব বেশী খারাপ লাগবেনা। তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখা যাক আজকের রেসিপিটিঃ
ডো’য়ের জন্য উপকরণ:
# ময়দা দেড় কাপ।
# কুসুম গরম দুধ  আধা কাপ।
# খাবার সোডা এক চামচের তিনভাগের একভাগ।
# চিনি ১চা-চামচ।
# তেল ২ টেবিল-চামচ।
# ইস্ট ২ টেবিল-চামচ।
 গরম পানিতে চিনি দিয়ে গুলে এক মিনিট ঢেকে রেখে দিন। একেএকে সব মিশিয়ে ডো বানিয়ে ঢেকে চুলার পাশে বা গরম কোন স্থানে রেখে দিন।
মাংসেরজন্য:
# বিফ কিমা ২০০ গ্রাম।
# পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ।
# রসুনবাটা আধা টেবিল-চামচ।
# আদারস ২ টেবিল-চামচ।
# লবণ স্বাদমতো।
# তেল পরিমাণমতো।
কড়াইতে তেল দিয়ে গরম হলে সব মসলা দিয়ে দিন। এবার কিমা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
অন্যান্য উপকরণ
# ডিম ১টি।
# মোজারেলাচিজ কুচি ১ কাপ।
# ১টি  শসা  পাতলা করে কেটে লবণ দিয়ে মেখে ১৫মি. রেখে দিন ।
# টমেটো সস ২ টেবিল-চামচ।
# গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।
# পেঁয়াজকুচি ৩ টেবিল-চামচ (গোল করে কাটা)।
প্রণালীঃ
ডো যখন ফুলে দ্বিগুন হবে লম্বা করে বেলে বেকিং ট্রেতে দিন। ডিম ভালো করে ফেটিয়ে নিন। রুটির সঙ্গে ডিম মাখিয়ে ২ থেকে ৩ মিনিট রাখুন।
হাত দিয়ে টেনে যেকোন একটি আকার দিন।  বিফকিমা, এর উপর শসা, পেঁয়াজকুচি, গোলমরিচের গুঁড়া, চিজকুচি, টমেটো সস দিয়ে দিন।
ওভেন ২ মিনিট প্রি হিট করুন ১৮০ ডিগ্রিততে।
এবার ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট ওভেনে বেইক করুন।
* চাইলে এটা চুলাতেও একই পদ্ধতিতে বানাতে পারেন। সেক্ষেত্রে ননস্টিক প্যানে অল্প তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
তো হয়ে গেল আজকের রান্না সবাই মজা করে খান। আমার লেখা যদি আপনাদের সামান্যও ভাল লাগে তাহলে প্রাণ ভরে দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভাল ভাল Article আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ্ হাফেজ

শীতের পিঠা

শীতের পিঠা




http://binodonbarta24.com
শীত কিন্ত চলেই এসেছে। ঢাকাতে এখনও পুরোদস্তর শীত না পড়লেও গ্রামে শীত কিন্ত ভালই পড়েছে। যাই হোক শীত জুড়ালোই হোক আর হালকাই হোক আজ আপনাদের সামনে শীতের পিঠার কয়েকটি রেসিপি উপস্থাপন করছি। চলুন দেখা যাক শীতের পিঠাগুলো-
## ভাপা পুলি-
পুর তৈরীর উপকরন : নারকেল কোরানো ২ কাপ, তিল আধা কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচের গুঁড়া সামান্য।
প্রস্তুত প্রণালী : সব উপকরন একসাথে চুলায় দিয়ে নাড়তে হবে এবং চটচটে হয়ে এলে নামিয়ে ফেলতে হবে।
পিঠা তৈরীর উপকরন : আতপ চালের গুড়া ২ কাপ, ময়দা ১কাপ লবন আধা চা-চামচ, পানি ২কাপ, তেল এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী : পানি তেল ও লবন চুলায় দিন। ফুটে উঠলে চালের গুড়া ও ময়দা দিয়ে খামির করে কিছুক্ষন ঢেকে রাখুন। এবার খামিরের ছোট ছোট টুকরা করে তা রুটির মত বেলে তার মধ্যে পুর দিয়ে দিন। এবার তা অর্ধচন্দ্রাকারে কেটে পিঠার মুখ বন্ধ করে করে নিয়ে  হাঁড়ির মুখে ঝাঁজরি দিয়ে পিঠা ভাব দিয়ে নিন। পিঠা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
## নকশি পিঠা
উপকরণ : আধা কাপ সিদ্ধ চাল। আধা কাপ ভাজা মুগডাল। ১ টেবিল-চামচ ময়দা। বেকিং পাউডার ১ চিমটি। ২ টেবিল-চামচ গুঁড়া চিনি। ১ টেবিল চামচ তেল। ১টি ডিম। সিরার জন্য চিনি ২ কাপ। পানি আধা কাপ।
প্রস্তুত প্রণালী : আধা কাপ পানি দিয়ে ২ কাপ চিনি ঘন সিরা করুন। সিদ্ধ চাল ভিজিয়ে রেখে গুঁড়া করুন। মুগ ডাল অল্প পানিতে সিদ্ধ করে বেটে নিন। ময়দার সঙ্গে বেকিং পাউডার মেশান। গুঁড়া চিনি ও তেল এক সঙ্গে ফেটে চালের গুঁড়া, ডাল ও ময়দা দিয়ে মেখে খামির করুন। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে মাখবেন। খামির ৩ ভাগ করে পুরু করে রুটি বেলুন। চোখা ছুরি দিয়ে বিভিন্ন আকারের পিঠা কাটুন। খেজুরকাঁটা বা চিকন কাঁটা দিয়ে পিঠার ওপরে বা কিনারায় কিরিকিরি দাগ টেনে নকশা করুন।
পিঠা ডুবো তেলে ভেজে ২-৩ মিনিট গরম সিরায় ডুবিয়ে রেখে তুলে নিন।
## পাটিসাপটা-
উপকরন : ময়দা দেড় কাপ, চালের গুড়া আধা কাপ, ডিম ১ টি, চিনি আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পানি ১কাপ, দুধ ১কাপ, লবন সামান্য।
প্রস্তুত প্রণালী: ডিম ফেটিয়ে তাতে দুধ, চিনি, পানি, লবন মিশিয়ে আরো একটু ফেটিয়ে নিন। এরপর বাকি উপকরনগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার ফ্রাইপ্যান গরম করে তাতে সামান্য তেল মেখে ওই মিশ্রন সিকি কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জ্বালে পিঠা বানিয়ে নিন। এরপর পাটির মত করে বটে পিঠা উঠুয়ে গরম গরম পরুবেশন করুন।
ইচ্ছা করলে পিঠার মধ্যে পুর ভরে নিতে পারেন।
পুর তৈরির প্রণালী : ১ লিটার দুধ ও ১কাপ চিনি জ্বাল দিয়ে ঘন করে তাতে ১কাপ গুড়া দুধ ও এলাচের গুড়া দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে হালুয়ার মত করে নামিয়ে নিন। এই পুর পিঠায় ভরে পিঠা ভাঁজ করে পরিবেশন করুন।
## ঝাল সবজি ভাপা পিঠা
উপকরণ : ভাপা পিঠার চালের গুঁড়া। ধনেপাতা কুচি ১ কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ। কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ। গাজর ৩/৪ কাপ। লবণ সামান্য।
প্রস্তুত প্রণালী : ভাপা পিঠার নিয়মে চালের গুঁড়া ও পিঠার তৈরির হাঁড়ি তৈরি করে নিন। ধনেপাতা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি সামান্য লবণ দিয়ে মাখুন। ভাপা পিঠার নিয়মে চালের গুঁড়া ভেতরে ধনেপাতার পুর ভরে পিঠা বানিয়ে নিন। ভাপা পিঠার মতোই ভাপে পিঠা তৈরি করুন। এই পিঠা ভুনা মাংসের সঙ্গে গরম গরম খেতে মজা।
## ঝাল পোয়া পিঠা
উপকরণ : আতপ চালের গুঁড়া ৪০০ গ্রাম। ডিম ২টি। পেঁয়াজ কুচি আধা কাপ। কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ। লবণ স্বাদমতো। সয়াবিন তেল ২৫০ মিলিলিটার।
প্রস্তুত প্রণালী : ডিম লবণ দিয়ে ফেটে নিন। চালের গুঁড়ায় পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে ভালো করে মেখে পরিমাণমতো পানি দিয়ে ঘন করে গোলা তৈরি করুন। ফেটানো ডিম দিয়ে ভালো করে নাড়ুন। ১৫ মিনিট পর চুলায় কড়াই দিয়ে তেল ঢালুন। তেল গরম হলে  এক মুঠ গোলা কড়াইতে ছেড়ে দিন। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে অন্য পিঠ ভাজুন। তেল থেকে ছেঁকে তুলে সালাদ দিয়ে পরিবেশন করুন।

শিশু




শিশুর ডায়রিয়ায় কি করবেন দেখুন



http://binodonbarta24.com/?p=7402  এ